তৃণমূলের কর্মে পথে নামল হাওড়া বিজেপি - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 8, 2019

তৃণমূলের কর্মে পথে নামল হাওড়া বিজেপি


হাওড়ার রামরাজাতলা থেকে ষষ্ঠীতলা কোনা রোড সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটি এই মুহূর্তে বেহাল অবস্থায় রয়েছে। চারিদিকে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা। এর দরুন প্রতিনিয়ত দৈনন্দিন বিভিন্ন ছোট বড় দুর্ঘটনা ঘটছে সেখানে। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সকলের দৃষ্টি আকর্ষণ করা হলেও দীর্ঘদিন ধরে এর কোনও সুরাহা মেলেনি। এর উপর বর্ষার মরসুমে সেখানে জল জমে অবস্থা আরও ভয়াবহ আকার নিচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে রবিবার সকালে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে রামরাজাতলা পুরনো বাস্ট্যান্ড অবরোধ করা হয়। অবরোধের জেরে প্রায় আধ ঘণ্টা সেখানে যানচলাচল ব্যাহত হয়। অবরোধকারীদের দাবি অবিলম্বে এই রাস্তা সারাতে হবে এবং পুরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজকে তারা প্রতীকী অবরোধ করলেন। এরপর সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। এদিন ভারতীয় জনতা পার্টির যুব কর্মী সন্দীপ, রাজু, অরিন্দম, সুরজিৎ এর উদ্যোগে বিজেপির হাওড়া জেলার সম্পাদক দেবেন্দ্রনাথ দাসের নেতৃত্বে এই পথ অবরোধের কর্মসূচী নেওয়া হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad