নিজস্ব প্রতিনিধি,বীরভূম,২৮জুলাইঃ-বীরভূমের এই মাড়গ্রাম। দুটো গ্রাম পঞ্চায়েত, একটি ব্লক ও থানা রয়েছে, এছাড়াও রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ,কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর বেহাল অবস্থা, নেই কোনো স্থায়ী ডাক্তার বাবু, নেই কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা, এছাড়া সব থেকে বড় সমস্যা স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে পানীয় জলের পরিষেবা নেই কোনো ,পুরে চত্বর আবর্জনায় ভর্তি । এলাকাবাসীদের জানাই, " আমরা চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে আসলে, আমাদেরকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়, ফারমেস্টিট দিয়ে রোগী দেখা ও ওষুধ দিচ্ছে "। গ্রামবাসীদের দাবী, আবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আনতে হবে, নইলো আমরা তালা মেরে দেবো দরজায়।
Sunday, July 28, 2019
চিকিৎসক নেই এক বছর ধরে, ফার্মাসিস্ট চালাচ্ছে স্বাস্থ্য কেন্দ্র
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment