পুলিশকর্মীকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার - ব্রেকিং বাংলা

Breaking

Friday, July 5, 2019

পুলিশকর্মীকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার


কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ | ধৃতদের মধ্যে একজন সেনাই কর্মরত বলে জানা গেছে| ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমার গোপালনগর থানার ব্যারাকপুর চাকদা রোড এর ওপর| পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে মদ্যপ অবস্থায় তিন বাইক আরোহী চাকদা থেকে বনগাঁর দিকে যাচ্ছিল| সে সময় চাকদা রোডের উপর তিন যুবককে দাঁড় করায় গোপালনগর থানার পুলিশ| অভিযোগ সেই আক্রোশ এসে পড়ে পুলিশের ওপর৷ কর্তব্যরত পুলিশের ওপর চড়াও হয় ওই তিন যুবক| হাতে থাকা মদের বোতল দিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে মারধর করে বলে অভিযোগ| এরপরই মোটরবাইকে থাকা তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ| ধৃতেরা হলেন প্রদীপ্ত নন্দী, শঙ্কু সরকার এবং সুমন চক্রবর্তী| ধৃত সুমন চক্রবর্তী সেনাই কর্মরত বলে জানা গেছে| কর্তব্যরত পুলিশ অফিসার সুব্রত ঘোষালকে রাতেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়| ধৃত তিন যুবককে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়

No comments:

Post a Comment

Post Top Ad