টিকটক নেশায় পড়েছেন মডেল অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 29, 2019

টিকটক নেশায় পড়েছেন মডেল অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম

বিভিন্ন ধরনের গান, সিনেমার সংলাপসহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। চীনা এই অ্যাপটি এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকারাও মজেছেন এই অ্যাপ নিয়ে। সেই ধারাবাহিকতায় টিকটক নেশায় পড়েছেন মডেল অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম।
দিনরাত টিকটক নিয়ে মেতে থাকেন শাহতাজ। নাওয়া নেই, খাওয়া নেই তার সব মনোযোগ ওই টিকটকে। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও টিকটক ভিডিও করেন তিনি। এই কী হাল এই অভিনেত্রীর! না, বাস্তবে নয় ‘টিকটক গার্ল’ নামের একটি নাটকে এমন চরিত্রেই অভিনয় করেছেন শাহতাজ। শাহরিয়ার খান রচিত এই নাটকটি পরিচালনা করেছেন আলক হাসান। নাটকটিতে শাহতাজের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নির্মাতা আলোক হাসান এর আগে ‘চিরকুট’, ‘নয়নতারা’,‘মিসটেক’ ও ‘রিমোট কন্ট্রোল’ নাটকগুলো নির্মাণ করেছেন। এই নির্মাতা জানালেন, আসছে ঈদুল আজহায় ‘টিকটক’ গার্ল নাটকটি একটি অনলাইন প্লাটফর্মে প্রকাশ করা হবে।
ছবি ও কপি : সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad