বলিউডে হিরোপান্তি দিয়ে যাত্রা শুরু করেছেন কৃতী শ্যানন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। কখনও দিলওয়ালে, কখনও রাবতা। ২০১৭-এ বরেলি কি বরফি করে দর্শকের কাছে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন কৃতী। ছবিতে এক মফঃস্বলের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বিট্টি নামের চরিত্রে।
এরপর থেকেই নাকি শুধুই স্মল টাউন গার্লের চরিত্রের অফার পেয়ে চলেছেন কৃতী। শেষ করা লুকাচুপ্পি ছবিতেও মথুরার এক চ্যানেলের রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতী বলেছেন, এবার একটু গ্ল্যামারাস হতে চান তিনি। কৃতীর কথায়, 'আমি সম্প্রতি একজনকে বলছিলাম যে শুটিংয়ের জন্য বহুদিন বাইরে যাইনি। আমি খালি লখনউ, গোয়ালিয়র, মথুরা আর চণ্ডীগড়েই ঘুরছি। আমি চাই একটা অসাধারণ একটা স্ক্রিপ্ট নিয়ে বিদেশে গিয়ে অভিনয় করতে। সেখানে হট প্যান্ট ও গ্ল্যামারাস রূপে আসতে চাই। অনেকদিন ধরে সেটা হচ্ছে না।'
আর কয়েকদিনের মধ্যে দিলজিৎ দোসাঞ্জ ও বরুণ শর্মার সঙ্গে অর্জুন পাতিয়ালা ছবিতে দেখা যাবে।
ছবি ও কপি
No comments:
Post a Comment