‘স্যোশাল মিডিয়া আমার জীবন না’ - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 29, 2019

‘স্যোশাল মিডিয়া আমার জীবন না’

চলতি সময় নতুন সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা রানাওয়াত। প্রচারণায় বিভিন্ন প্রশ্নে উত্তর দিতে হয় তাঁকে। সম্পতি এক প্রচারণায় তাঁকে প্রশ্ন করা হয় স্যোশাল মিডিয়ায় কেন তিনি প্রচারণায় বেশি আসেন না।
এর জবাবে কঙ্গনা বলেন, ‘স্যোশাল মিডিয়ায় আমি যতটুকু সময় দেই সেটিই আমার কাছে অনেক মনে হয়। সেখানে কেমন জানি এক অস্থিরতা। আর স্যোশাল মিডিয়া আমার জীবন না। এই যে আপনাদের সবার সামনে আমি বসে আছি, সবার সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। প্রচারণার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’
এদিকে মুক্তির একদিন পরই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’। পাইরেসির থাবা বসলো সিনেমাটিতে। ছবিতে কঙ্গনার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। প্রকাশ কভেলামুদির পরিচালনায় এই ছবির চিত্রনাট্যকার কণিকা ঢিলন। একতা কাপুর প্রযোজিত ডার্ক কমেডিতে দেখা গেছে জিমি শেরগিল, আময়া দস্তুরকেও। তবে ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ নিয়ে এর আগে বিতর্কও কম হয়নি।
ছবি ও কপি : সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad