তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা সহ নগদ 5 হাজার টাকা চুরি - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা সহ নগদ 5 হাজার টাকা চুরি


বাগদার হেলেঞ্চায় তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা সহ নগদ 5 হাজার টাকা চুরি l ও পার্শ্ববর্তী বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টা l উত্তর 24 পরগনার বাগদা থানার পুরাতন হেলেঞ্চায় বাসিন্দা তাজউদ্দীন মণ্ডলের স্ত্রী ফিরোজা মন্ডল গতকাল ভোর বেলায় ঘুম থেকে উঠে দেখে আলমারির তালা ভাঙ্গা এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরবর্তীতে দেখেন সোনা ও রুপার গয়না সহ নগদ 5 হাজার টাকা চুরি হয়েছে l এই খবর পাড়াতে রটনা হওয়ার সঙ্গে সঙ্গেই নজরে আসে পার্শ্ববর্তী সঞ্জীব চৌধুরীর বাড়িতে চুরি করবার চেষ্টা চালানো হয়েছিল গতকাল রাতে l ঘটনার খবর পেয়ে বাগদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে l

No comments:

Post a Comment

Post Top Ad