মাদ্রাসার বেহাল পরিকাঠামো তার জেরে শিকেয় উঠেছে পঠনপাঠন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে বারবার জানানো সত্ত্বেও মেলেনি সুরাহা। এরই প্রতিবাদে বিদ্যালয়ে ভাঙচুর চালায় পড়ুয়ারা। মুর্শিদাবাদে জলঙ্গী থানার কুমারপুর নেসারুদ্দিন হাই মাদ্রাসার ঘটনা। অভিযোগ - কুমারপুর হাই মাদ্রাসায় নেই পর্যাপ্ত বসার বেঞ্চ, রয়েছে পানীয়জলের সমস্যাও। ছাত্রছাত্রীর সংখ্যা নেহাতই কম নয় তবুও বেহাল দশা শৌচাগারের। এই বেহাল পরিস্থিতির কথা জানানো হলেও কোনো কর্ণপাত করেনি মাদ্রাসার কতৃপক্ষ। এর জেরে গত সোমবার বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত স্কুল পড়ুয়ারা। তারপর থেকে টানা তিন দিন বন্ধ ছিল বিদ্যালয়ের পঠনপাঠন। অবশেষে মাদ্রাসার অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয় ব্লক প্রশাসন। বৃহস্পতিবার নিজে মাদ্রাসায় হাজির হন জলঙ্গীর বিডিও কৌস্তুভ কান্তি দাস। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করে এই অচলাবস্থার দ্রুত সমাধানের আশ্বাস দেন বিডিও নিজে। বিদ্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবীতে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ওই মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের একাংশ। যদিও বর্তমানে পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।
Thursday, June 20, 2019
শিকেয় উঠেছে মাদ্রাসার পঠনপাঠন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment