রোগীর অবস্হা দেখুন - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, June 25, 2019

রোগীর অবস্হা দেখুন

হাসপাতালের 4 তলার ঘর থেকে হাসপাতালে ভর্তি থাকা রোগীর ঝুলন্ত পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। গতকাল সন্ধ্যে বেলায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চারতলায় ওটি রুম থেকে উদ্ধার হলো ওই হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর ঝুলন্ত মৃতদেহ। জানা গেছে মৃতের নাম বাপ্পা বাউরি । বাড়ি বিষ্ণুপুর শহরের 6 নং ওয়ার্ডের কাদাকুলি এলাকায়। গত বুধবার বাপ্পা বাউরি কে পেটে ব্যথা নিয়ে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। গত শনিবার হাসপাতাল বেড থেকে নিখোঁজ হয়ে যায় সে। হাসপাতাল কর্তৃপক্ষ রবিবার বিষ্ণুপুর থানায় মিসিং ডাইরি করে। গতকাল বিকেলে হাসপাতালের কর্মীরা চারতলায় ওটি রুমে জিনিস পত্র আনতে গিয়ে পচা গন্ধ পেয়ে টের পায় এবং মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে হাসপাতালের মধ্যে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসি ক্যামেরায় ফুটেজ।

No comments:

Post a Comment

Post Top Ad