পালানোর সময়ে পুলিশের জালে ধরা পরল এক ছিনতাইকারী - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 28, 2019

পালানোর সময়ে পুলিশের জালে ধরা পরল এক ছিনতাইকারী

ছিনতাই করে পালানোর সময়ে পুলিশের জালে ধরা পরল এক ছিনতাইকারী। ঘটনার জেরে আলোড়ন ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মোহনবাটি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, হেমতাবাদ থানার গিয়াসিন এলাকার বাসিন্দা এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী রতন সূত্রধর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাইকে ডিকিতে করে নিয়ে যাওয়ার সময়ে মোটর বাইকে আসা দুই ছিনতাইকারী তার ডিকি ভেঙে ১ লক্ষ ৯৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেন৷এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহর জুড়ে ঘটনার পরেই তৎক্ষনাৎ রতন বাবু রায়গঞ্জ থানায় পুলিশকে জানালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে ১ দুষ্কৃতিকে আটক করে। পুলিশ সূত্রে জানাগিয়েছে এই ছিনতাইবাজরা ভিনরাজ্য বিহারের বাসিন্দা। এই ঘটনার সাথে আরো যুক্ত ছিনতাইবাজদের তল্লাশি চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ৷ পুলিশের তৎপরতায় সাথে কাজ করায় সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad