স্ত্রী কে পৌঁছাতে এসে এক শিক্ষিকাকে বেধড়ক মারধোর করল শিক্ষিকার স্বামী।এই ঘটনার পর স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে অভিযুক্তকে বেধরক মারধোর করে বলে মনে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পুলিশ শিক্ষিকা এবং তার স্বামীকে আটক করে থানায় নিয়ে এসেছে।খবর পেয়ে স্কুলে পৌছান অবর বিদ্যালয় পরিদর্শক। ঘটনার তীব্র নিন্দা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শীষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষিকার মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছিল।অভিযোগ গত সোমবার ওই বিদ্যালয়ের শিক্ষিকা মালা রবি দাসকে মারধোর করে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।তিনি অসুস্থ হয়ে পড়লেও কেউ তাকে সশ্রুসা করতে আসেন নি।বাড়িতে যাবার পর মালাদেবীকে হাসপাতালে ভর্ত্তি করতে হয়েছিল।বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শিককে কাছে লিখিত অভিযোগ করেন।অবর বিদ্যালয় পরিদর্শকের পরামর্শে আজ শিক্ষিকা মালাবেদীকে স্কুলে পৌঁছাতে যান তার স্বামী সুজয় ভদ্র।সুজয়বাবু স্থানীয় রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক।তিনি স্কুলে পৌঁছে অবিভাবক এবং শিক্ষিকা রেখা অধিকারির সংগে বিতর্কে জড়িয়ে পড়েন।সেখানেই শিক্ষিকা রেখাদেবীকে বেধড়ক মারধোর করে।বিষয়টি দেখে অবিভাবকরা অভিযুক্ত শিক্ষককে মারধোর করে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে।শিক্ষিকাকে মারধোরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক।ঘটনার তীব্র নিন্দা করেছেন অবর বিদ্যালয় পরিদর্শক।তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন।
Wednesday, June 26, 2019
স্কুলে ধুন্ধুমার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment