ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে। নদীয়া শান্তিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সরকারের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনার ঘর পালিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে প্রথমে 15 হাজার এবং পরে বারো হাজার টাকা নেয় ওই ওয়ার্ডের কাউন্সিলর সোমা গাঙ্গুলী এবং তার স্বামী সুকান্ত গাঙ্গুলী। অভিযোগ, কাউন্সিলর এবং তার স্বামী বলেন, যদি এই ইন্দ্রাবাস যোজনার ঘর অনুমোদন করাতে হয় তাহলে আমাদের টাকা দিতে হবে। অভিযোগ, তারপরেই পরেশ সরকার দু'দফায় কাউন্সিলরকে 27 হাজার টাকা দেয়। কিন্তু ঘর আসার পর প্রথম দফা কাজ হয়ে গেলে, পৌরসভার ইঞ্জিনিয়ার এসে কাজ আটকে দেয়। এবং পৌরসভার তরফ থেকে বলা হয়, ঘর তৈরীর ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কাজ করেছেন পরে সরকার। অভিযোগ, নিয়ম বহির্ভূত অজুহাত দেখিয়ে আরো টাকার দাবি করে কাউন্সিলর না হলে ঘর আটকে দেওয়ার হুমকি দেয়। এর পরেই কোন উপায় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরে সরকার। এবং শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও পরেশ সরকার এ তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর সোমা গাঙ্গুলী এবং তার স্বামী সুকান্ত গাঙ্গুলী। তাদের দাবি, নিয়ম অনুযায়ী ঘর তৈরি করেননি পরেশ সরকার। একাধিক হেরফের রয়েছে ঘর তৈরীর ক্ষেত্রে। যার কারনে পৌরসভার ইঞ্জিনিয়ার গিয়ে তার কাজ আটকে দেয়। আর এই কারণেই তিনি মিথ্যা অভিযোগ করছেন আমাদের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Tuesday, June 18, 2019
কেন্দ্রীয় সরকারের টাকায় তৃণমূল কাউন্সিলরের দূর্নীতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment