দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্যই সাধারণ মানুষের রোষের মুখে পড়ছে পুলিশ। বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি সিন্ডিকেট, কাটমানির কথা আগেই জানতেন মুখ্যমন্ত্রী। কালীঘাটেই আগে ঘেরাও হওয়া উচিত। পাশাপাশি তার মন্তব্য এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ভোটের কাজে ব্যবহৃত হচ্ছে। হানাহানিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তারা। হয় মারছে নয় মরছে। রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামীকাল সমস্ত এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের প্রতিটি জেলায় কাল পুলিশ সুপারের অফিস ঘেরাও করবে BJP-র কর্মী-সমর্থকরা । কলকাতায় আজ রাজ্য দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান দিলীপ ঘোষ । সাংবাদিক বৈঠকে BJP-র রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনের তীব্র সমালোচনা করেন । দিলীপবাবু বলেন, "পুলিশের উপরে প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই । পুলিশ কথায় কথায় গুলি চালাচ্ছে । এর প্রতিবাদে দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে SP অফিস ঘেরাও করার । মমতার সমালোচনা করে দিলীপবাবু বলেন, "মুখ্যমন্ত্রীর উপর আর মানুষের ভরসা নেই । তিনি দল ও প্রশাসন কোনওটাই ঠিকঠাক চালাতে পারছেন না । তাই কথায় কথায় গুলি চালাচ্ছে পুলিশ ।"
Sunday, June 23, 2019
কাটমানি ও পুলিশ আর তৃণমূল নিয়ে বিস্ফোরক দীলিপ ঘোষ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment