স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিতে সন্দেশখালিতে বিজেপি প্রতিনিধি দল - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, June 9, 2019

স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিতে সন্দেশখালিতে বিজেপি প্রতিনিধি দল

আজ সন্দেশখালি যাচ্ছে বিজেপি প্রতিনিধি দল, রিপোর্ট পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রকে। কলকাতা, রবিবার বসিরহাট লোকসভার কেন্দ্রের সন্দেশখালি ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বের যাচ্ছে আট সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে সন্দেশখালি। দলে আছেন মুকুল রায়, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, অর্জুন সিং এবং বিধায়ক দুলাল বর। এদিন দিল্লি থেকে ফিরে সরাসরি সন্দেশখালি যাচ্ছেন মুকুল রায়। এদিন মুকুল রায় অভিযোগ করেন, সারা রাজ্যে হিংসার জন্য উস্কানি দিচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও দাবি করেন মুকুল রায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এ বিষয়ে গোটা ঘটনা জানিয়েছেন। বিজেপির যে আট সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট পাঠাবেন বলেও জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি এখনো পর্যন্ত সন্দেশখালির ঘটনায় 5 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য তাদের শান্তিপূর্ণ সভায় হামলা চালায় বিজেপি। সেখানে এক কর্মীকে মারধর করে এবং তাকে খুন করে। তারপরই সংঘর্ষে চেহারা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad