তৃণমূলের অসচ্ছতা প্রকাশ্যে আনলেন খোদ কাউন্সিলররা - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 7, 2019

তৃণমূলের অসচ্ছতা প্রকাশ্যে আনলেন খোদ কাউন্সিলররা

আরও একটি পুরসভা হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ? খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনল কাউন্সিলররা। ফলে বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। বারাকপুর লোকসভার চারটি পুরসভার পর কি তাহলে এবার বনগাঁ পৌরসভা হাতছাড়া হতে চলেছে? বনগাঁ লোকসভা কেন্দ্রের সাত বিধায়কের কারা যোগ দিতে চলেছে বিজেপিতে? বনগাঁ লোকসভা এলাকার শহর থেকে গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে এই প্রশ্ন । যদিও তৃণমূল সুত্রের খবর, লোকসভা ভোটে বনগাঁ পৌরসভাতে বিপুল ভোটে তৃনমূলের পরাজয়ের পর বেশ ব্যাকফুটে তৃনমূল। হারের কারন পর্যবেক্ষণ করতে গিয়ে মানুষের সাথে কথা বলে দেখেছেন চেয়ারম্যান শংকর আঢ্য ওরফে ডাকুর ওপর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন জন সাধারণ বনগাঁ পুরসভা এলাকার ভোট বিজেপিতে ঢুকেছে মূলত চেয়ারম্যান শংকর আড্যের বিরোধীতায়। এই পরিস্থিতিতে অনাস্থা আনা কাউন্সিলররা নিজেদের ওয়ার্ড বাঁচাতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনল। নেপথ্যে রয়েছে সীমান্ত এলাকার অর্থনৈতিক সমীকরণ। বনগাঁ পুরসভায়  মোট আসন ২২। তৃণমূলের দখলে ২০। আর কগ্রেস ১ ও সিপিএম ১। তৃণমূলের ২০ কাউন্সিলরের মধ্যে ১১ জন অনাস্থা আনায় পদ হারাতে হবে চেয়ারম্যান শংকর আঢ্যের। জানাগেছে, তৃনমূলের এগারো জন জনপ্রতিনিধি শুক্রবার মহাকুমা শাষকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে । এখন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনার তৃণমূল জেলা সভাপতি কি ভাবে ম্যাচ ঘোরাবেন তা দেখতে অপেক্ষায় বিরোধী ও জনসাধারণের মত খোদ তৃণমূলের একাংশ।

No comments:

Post a Comment

Post Top Ad