রাজ্যে বিজেপির উত্থানে তৃণমূলের জনসংযোগ যাত্রা - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 21, 2019

রাজ্যে বিজেপির উত্থানে তৃণমূলের জনসংযোগ যাত্রা

দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং ২নং ব্লকে শুরু হলো জনসংযোগ যাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে তৃণমূল নেতা কর্মীরা জনসংযোগ যাত্রা শুরু করবে। আজকের দিন থেকে শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতন আজকের সারা দিনে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালেই জেলা যুব তৃণমূলের সভাপতি নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগ যাত্রা শুরু করে। জীবনতলা বাজার থেকে শুরু করে হাওড়ামারি বাজার সহ মোট চারটি বাজারে জন সংযোগ যাত্রা করেন। এখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর ছড়ায় তৃণমূল নেতা সওকাত মোল্লা।রাজ্যে বিজেপির উত্থানের ফলে এই যাত্রা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad