বিনা চিকিৎসায় রোগীর প্রান গেল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, June 15, 2019

বিনা চিকিৎসায় রোগীর প্রান গেল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে

এবার বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠলো মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় শনিবার দুপুরে ফের রীতিমতো উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্ত্বরে। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকের দেখা পাওয়া যায়নি, রোগীর মৃত্যুর পর চিকিৎসক তাকে দেখতে যায় বলে রোগীর আত্মীয়পরিজনদের অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে বহরমপুর থানার ন'পাড়ার বাসিন্দা বছর পঞ্চাশের চাঁদনিহারা বিবিকে শ্বাসকষ্ট জনিত কারণে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। রোগীকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও কোনোরকম চিকিৎসা করা হয়নি তার বলে অভিযোগ। গত মঙ্গলবার থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থায় এক কথায় দিশেহারা হয়ে পড়েছে রোগী ও রোগীর আত্মীয়পরিজন। চিকিৎসা পরিষেবায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad