জয় শ্রীরামের চোটে হাসপাতালে ১১ - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, June 6, 2019

জয় শ্রীরামের চোটে হাসপাতালে ১১

জয় শ্রীরাম বলা কে কেন্দ্র করে ফের উত্তেজনা বীরভূমে। আহত উভয়পক্ষের 11 জন। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে থেকেই। বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে দিন কয়েক আগে বিজেপির একটি বিজয় মিছিল বের হয়। সেই বিজয় মিছিলে বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম জয় ধ্বনি দেয়। তারপর থেকেই ওই গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপা উত্তেজনা ছিল। সেই চাপা উত্তেজনা গতকাল থেকে মারাত্মক আকার ধারণ করে। দুই পক্ষের মধ্যে বাঁধে লড়াই। ঘটনায় তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের ১১ জন আহত অবস্থায় মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। বিজেপি কর্মী বুদ্ধদেব লেটের অভিযোগ, "তৃণমূলের মেম্বার মানিক লেট এবং তার ছেলে অভিজিত লেট বিজয় মিছিলের দিন থেকেই আমাদের মারার চেষ্টা করছিল, যদিও সেদিন তারা পারেনি। তারপর আমাকে আক্রমন করে। আমাদের কর্মীদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। কাল রাতে বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর আক্রমণ চালায়।" তৃণমূলের তরফ থেকে অবশ্যই সকল অভিযোগকে অস্বীকার করে জানানো হয়, "আমাদের এই এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছে। আর তারপর থেকেই তৃণমূলের সমর্থকদের দিনের পর দিন হুমকি দিচ্ছে। গতকাল রাতে বিজেপির লোকেরাই বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে।" বিজেপির ময়ূরেশ্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব মন্ডল জানান, "গত ১ তারিখে আমাদের বিজয় মিছিল হয়েছে। এই বিজয় মিছিলে ছেলেরা জয় শ্রীরাম ধ্বনি তুলেছিল। সেখানেই তৃণমূলের রাগ। এছাড়াও তৃণমূলের রাগের আরও একটি কারণ হলো পারুলিয়া গ্রামে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছে। তারপর থেকেই তৃণমূলের লোকেরা বাইরে থেকে লোক এনে বোম বারুদ দেখিয়ে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে। যদিও আমরা এই ঘটনার প্রতিবাদ এবং প্রতিরোধ করব সাধারণ মানুষের পাশে নিয়ে।" ঘটনার পর এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা। যদিও ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে মল্লারপুর থানার পুলিশ বাহিনী।

No comments:

Post a Comment

Post Top Ad