অভিযোগ- জব কার্ড থাকা সত্ত্বেও তৃনমুল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ দেওয়া হচ্ছে না কংগ্রেস কর্মী সমর্থকদের। ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ব্লক কংগ্রেসের নেতৃত্বে স্থানীয়রা। মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার স্বরূপপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এদিন বিকেলে পঞ্চায়েত কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় ৬ জন কংগ্রেস কর্মী ও সমর্থকদের। বিনা অপরাধে কংগ্রেস কর্মীদের গ্রেফতার করা হয়েছে দাবি হরিহরপাড়া ব্লক কংগ্রেস নেতৃত্বের। অকারণে কংগ্রেস কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় হরিহরপাড়া থানার পুলিশ।
Thursday, June 20, 2019
তৃণমূল ১০০ দিনের কাজ দিচ্ছে না কংগ্রেস কর্মী সমর্থকদের
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment