মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরতের নির্দেশকে মান্যতা দিয়ে পথে নামলো বনগাঁর সিপিএম নেতা, কর্মীরা - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, June 22, 2019

মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরতের নির্দেশকে মান্যতা দিয়ে পথে নামলো বনগাঁর সিপিএম নেতা, কর্মীরা

মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরতের নির্দেশকে মান্যতা দিয়ে পথে নামলো বনগাঁর সিপিএম নেতা, কর্মীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ কে মান্যতা দিয়ে কাটমানি ফেরতের দাবীতে পথে নামলো সিপিএম নেতা, কর্মীরা।বিক্ষোভ মিছিল করে টাকা ফেরতের দাবী জানালো তৃণমূলের পৌরপতি ও কাউন্সিলারদের কাছে। তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সি পি এম নেতা কর্মীদের পথে নামার ঘটনায় হতবাক অনেক তৃণমূল নেতা। শুক্রবার রাতে বনগাঁর রেল বাজার সংলগ্ন আরএস মাঠ এলাকায় পোষ্টার, ব্যানার হাতে নিয়ে শতাধিক সিপিএমের কর্মী সমর্থক দের সঙ্গে পা মেলান প্রতারিত হওয়া এলাকার সাধারন মানুষ। তাদের দাবি সরকারি বাড়ি নির্মানের জন্যে অনৈতিক ভাবে ২৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে l

No comments:

Post a Comment

Post Top Ad