ফের বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ। রোগী মৃত্যুর জন্য শুধু চিকিৎসকরা নয় দায়ী চিকিৎসা কেন্দ্রের পরিকাঠামো। শনিবার কামারহাটি সাগরদত্ত মেডিসিন মেডিকেল কলেজে এসে একথা বলেন তিনি। একদিন আগে সাগরদত্ত মেডিকেল কলেজে শিশু কেয়ার ইউনিট না থাকার জন্য মৃত্যু হয় তিনদিনের এক শিশুর। আর তারজন্য কুনাল ঘোষ দায়ী করেন মদন মিত্র কে। তিনি বলেন পাঁচ বছর আগে সাগরদত্ত মেডিকেল কলেজের পরিষেবা উন্নয়নের জন্য নিজের সংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকা খরচ না করে পাঁচ বছর বাদে ফেরৎ দেয় এরপর কোর্টে মামলা করলে সেই টাকার ইন্টারেস্টও দেয় কতৃপক্ষ। সেই সময় সাগরদত্ত হসপিটালে মাথা ছিলেন মদন মিত্র। তার নির্দেশেই এই কাজ করেছে হসপিটাল কতৃপক্ষ। সেই টাকা ফেরৎ না দিয়ে রাজনীতি না করে উন্নয়ন করলে তিন দিনের বাচ্চাটি মারা যেতো না বলে তিনি মন্তব্য করেন।
Saturday, June 15, 2019
ফের বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment