অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল।গত সাত দিন জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির জেরে কার্যত অচল ছিল চিকিৎসা পরিষেবা।প্রত্যেকদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল রোগী ও তার আত্মীয় পরিজনদের।সোমবার মুখ্যমন্ত্রী এর সাথে বৈঠকের পর অবশেষে সেই অচল অবস্থা কাটে।এবং মঙ্গলবার থেকে পুরোদমে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। সাতদিন অন্দোলনের জেরে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়েছে রোগী ও রোগীর আত্মীয়রা,আজ থেকে পরিসেবা চালু হওয়ায় ভিড় ছিল প্রচন্ড। ফলে চিকিৎসা করাতে এসে অসুবিধায় পড়তে হয় শিলিগুড়ি সহ স্থানীয় বাসিন্দাদের। তবে চিকিৎসকরা বিক্ষোভ তুলে পরিসেবায় ফিরে আশায় স্বস্তি পেয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসা করাতে আশা দূর দূরন্ত থেকে রোগীর আত্মীয়রা।
Tuesday, June 18, 2019
ছন্দে ফিরলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment