না ফেরার দেশে পাড়ি দিলেন রুমা গুহ ঠাকুরতা - ব্রেকিং বাংলা

Breaking

Monday, June 3, 2019

না ফেরার দেশে পাড়ি দিলেন রুমা গুহ ঠাকুরতা

না ফেরার দেশে পাড়ি দিলেন রুমা গুহ ঠাকুরতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার ভোরে ৮৪ বছর বয়েসে প্রয়াত হলেন সংগীত শিল্পী রুমা গুহঠাকুরতা। বালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সন্ধ্যায় শেষকৃত্য হবে প্রয়াত শিল্পীর। শোকের ছায়া সংগীত জগতে। খবর পাওয়ার পরেই শোকে ভেঙে পড়েন বড় ছেলে অমিত কুমার। মায়ের শেষকৃত্যে যোগ দিতে ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন কলকাতায়। সম্ভবত, তিনিই মায়ের মুখাগ্নি করবেন। শোক প্রকাশ করেছেন রুমা দেবীর মামাতো ভাই বিশিষ্ট পরিচালক সন্দীপ রায়। তিনি জানান, শোক জানানোর ভাষা ১৯৩৪ সালে জন্ম কলকাতাতেই। ১৯৫১ সালে কিশোর কুমারকে বিয়ে করেছিলেন রুমা গুহঠাকুরতা। তবে তিনি নিজে যথেষ্ট নামী সংগীতশিল্পী ছিলেন। রুমার বাবা সত্যেন ঘোষ। মা সতীদেবী সেকালের বিখ্যাত গায়িকা। মাত্র ১০ বছর বয়সে বম্বে টকিজের হিন্দি ছবি জোয়ার-ভাঁটা দিয়ে অভিনয় শুরু রুমার। ক্যালকাটা উয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা তিনি। কিংবদন্তি পরিচালক সত্যজিত রায় ছিলেন তাঁর মামা। একাধিক ছবিতে যেমন প্লে ব্যাক করেছেন, তেমনি বড়পর্দায় অভিনয়েও প্রতিভার স্বাক্ষর রেখেছেন রুমা গুহঠাকুরতা। অভিনয় করেছেন গঙ্গা অভিযান, পলাতক, অ্যান্টনি ফিরিঙ্গি-র মতো হিট সিনেমায়। গণ সংগীতের ক্ষেত্রে রুমা গুহঠাকুরতার অবদান অনস্বীকার্য। কলকাতা ইয়ুথ কয়ালের প্রতিষ্ঠাতা তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad