উন্নয়নের জোয়ারে তৃণমূলের কেলেঙ্কারি ফাঁস - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, June 4, 2019

উন্নয়নের জোয়ারে তৃণমূলের কেলেঙ্কারি ফাঁস

রাস্তা ও পুকুর ফিরিয়ে দেওয়ার দাবিতে মহকুমা শাসক দপ্তরে সারক লিপিকা এলাকাবাসির। বনগাঁ থানার চাপাবেড়িয়া এলাকায় প্রায় দু'বছর ধরে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিপ্লব সংঘ মাঠ এলাকায় প্রায় ১০ বিঘা জমির উপর একটি আধুনিক পার্ক নির্মাণের কাজ করছে পৌরসভা। স্থানীয়দের বক্তব্য পার্ক তৈরি করতে একটি পুকুর বোঝানো হয়েছে। ১০০ বছরের পুরনো একটি রাস্তা বন্ধ করে ঘুরিয়ে দেয়া হয়েছে৷ পাশে একটি প্রাইমারি স্কুলের জায়গায় তৈরি হচ্ছে পার্কিং। পুকুর ও রাস্তা ফিরে পাওয়ার দাবিতে আজ ওই এলাকার বাসিন্দারা শঙ্খ বাজিয়ে ডেপুটেশন দিল বনগাঁ এস ডি ওর কাছে l তাদের দাবি অবিলম্বে রাস্তা ফিরিয়ে দিতে হবে ও পুকুর ফিরিয়ে দিতে হবে l প্রসংত, কিছুদিন আগে ওই পার্কের কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসি।

No comments:

Post a Comment

Post Top Ad