বৃষ্টি কবে আসবে দেখুন - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 14, 2019

বৃষ্টি কবে আসবে দেখুন

এই মুহূর্তে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখা থাকার জন্য আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল এবং সন্ধ্যার দিকে, আজকে এবং কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই ঝড় বৃষ্টি যেহেতু বিকেল ও সন্ধ্যের দিকে হবার জন্য সকালের দিকে আর্দ্রতা জনিত অস্বস্তি কমবে না। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি পাহাড়ি জেলায় দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘণ্টায় । ঘূর্ণিঝড় বায়ু আজ বিকেল বা সন্ধ্যের দিকে আমাদের এরিয়া থেকে চলে যাচ্ছে। এই ঝড় চলে যাবার পর বলা সম্ভব হবে কবে মৌসুমী বায়ু ঢুকবে অর্থাৎ আমাদের রাজ্যে কবে বর্ষা প্রবেশ করবে।

No comments:

Post a Comment

Post Top Ad