রাজনীতিক উদ্দেশ্য নয়, স্বচ্ছতা আনতেই জয় শ্রীরাম স্লোগান মমতাকে পাল্টা কৈলাস বিজয়বর্গীয়র। রাজ্যে এসে ফের মমতাকে তোপ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের। রাজনৈতিক উদ্দেশ্যে নয় এরাজ্যে স্বচ্ছতা আনতে ব্যবহার করা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান মন্তব্য কৈলাসের। সাম্প্রতিককালে এরাজ্যে অন্যতম রাজনৈতিক বিষয় গুলির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে জয় শ্রীরাম স্লোগান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনিয়ে জয় শ্রীরাম স্লোগান এবং পাল্টা মুখ্য মন্ত্রীর প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী কে দেখে জয় শ্রীরাম স্লোগান তোলায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ভক্তি নয় রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যেই জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করছে বিজেপি। সোমবার মুখ্যমন্ত্রীর পাল্টা দিয়ে কৈলাস বিজয়বর্গীয় বললেন রাজনৈতিক উদ্দেশ্যে নয় এ রাজ্যে পরিবর্তন আনতেই ব্যবহার করা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান। এই শাসক-বিরোধী তরজায় বেযায় বিপাকে ভগবান শ্রীরাম।
Monday, June 3, 2019
জয় শ্রীরাম স্লোগান মমতাকে পাল্টা দিলেন কৈলাস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment