চিকিৎসকদের পর এবার আসানসোল জেলা হাসপাতালের সেবিকারা নিরাপত্বার দাবিতে বিক্ষোভ দেখালেন শুক্রবার ৷ এদিন তারা পরিষেবা চালু রেখেও বিক্ষোভে শামিল হন ৷ চিকিৎসকদের মতই হাসপাতালের সেবিকারা আসানসোল জেলা হাসপাতালে পুলিশ পোস্টের দাবি তোলেন ৷ তবে জেলা হাসপাতালের সেবিকাদের পক্ষ থেকে বারবার দাবি করা হয় তারা হাসপাতালের জরুরি পরিষেবা থেকে বর্হিবিভাগ ও অন্তর বিভাগ সমস্ত জায়গাতেই সুষ্ঠ পরিষেবা বজায় রেখেছেন ৷ তবে এনআরএসে পরিবহ মুখার্জীর আক্রান্ত হওয়া থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীদের বারবার আক্রান্ত হওয়ার বিষয়ে তারা তীব্র নিন্দা করেন ৷ একই সাথে বুকে কালো ব্যাচ লাগিয়ে তারা ধিক্বার দিবস পালন করে বলেন , ভয়হীন সুস্থ পরিবেশ বজায় রেখে সুষ্ঠ ভাবে তাদের কাজ করার অধিকার দিতে হবে ৷
Friday, June 14, 2019
হাসপাতালের সেবিকারা নিরাপত্বার দাবিতে বিক্ষোভ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment