প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বালুরঘাট শহরের মেয়ে দেবশ্রী চৌধুরী।তাই দেবশ্রী চৌধুরীকে নিয়ে আশায় বুক বাধছে বালুরঘাট। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে জয়লাভ করার পর কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ মোদীর কেন্দ্রীয় মন্ত্রী সভার নব সদস্যা হয়েছেন দেবশ্রী চৌধুরী দেশের অনেক মানুষের কাছে অপরিচিত মুখ হলেও বালুরঘাট শহরের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর আছে নারির যোগ। এখানেই তার ছোট থেকে বড় হওয়া, বন্ধু-বান্ধব থেকে শুরু করে স্কুলের পড়াশুনা এমনকি রাজনৈতিক হাতেখড়ি এই শহর থেকেই। দেবশ্রী চৌধুরীর বাবা দেবীদাস চৌধুরী ছিলেন বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। বর্তমানে দেবশ্রী চৌধুরী কর্মসূত্রে কলকাতায় থাকলেও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় রয়েছে দেবশ্রী চৌধুরীর পৈতৃক বাড়ী। বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় তার বেড়ে ওঠা এবং বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে তার স্কুলের জীবনের নানান স্মৃতি। বালুরঘাট লোকসভা কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ সুকান্ত মজুমদার মন্ত্রী সভায় স্থান না পাওয়ায় প্রাথমিকভাবে কিছুটা আশাহত হলেও কেন্দ্রীয় মন্ত্রী সভায় বালুরঘাট শহরের মেয়ে তথা পাশের লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরীর স্থান পাওয়ার খবর বালুরঘাট শহরে চাউড় হতেই টিভির পর্দায় দেবশ্রী চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চোখ রেখেছিল বালুরঘাটের বাসিন্দারা। এমনটাই করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছোটবেলার স্কুল বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা কনিকা সরকারও। শিক্ষিকা কনিকা দেবী এদিন জানান টিভিতে বসে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলেন তিনি, কিন্তু প্রথমদিকে দেবশ্রীর নাম না ডাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন। যদিও নাম ঘোষনার সাথে সাথে ক্ষণিক মুহূর্তের পর চিন্তার অবসান হওয়ার পর দেবশ্রীর শপথ হতেই শিক্ষিকা কনিকা সরকারের মুখে প্রাক্তন ছাত্রীর এহেন সাফল্যে এক গাল হাসি। এদিন শিক্ষিকা কনিকা সরকার জানান দেবশ্রী কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় তিনি ভীষণ খুশি। দেবশ্রী চৌধুরী তো রায়গঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সেই ক্ষেত্রে তিনি বালুরঘাটের উন্নয়নে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন বলে মনে করছেন এই প্রশ্নের জবাবে দেবশ্রীর প্রাক্তন শিক্ষিকার সটান জবাব রায়গঞ্জ থেকে হয়েছে বলে রায়গঞ্জকে দেখবে আমাদেরকে দেখবে না এটা তো ভাবতেই পারি না। আনন্দিত দেবশ্রীর পাড়ার বাসিন্দারাও। খাদিমপুর এলাকার বাসিন্দা উৎপল মজুমদার বলেন ছোটবেলা থেকেই দেবশ্রীকে চিনি, যেকোন কাজেই ঝাপিয়ে পড়ত দেবশ্রী। তাই পাড়ার মেয়ে তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী এইমস-এর ধাচে হাসপাতাল গড়ার ক্ষেত্রে এবং দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবেন বলে উৎপল মজুমদার এদিন আশা প্রকাশ করেন।
Sunday, June 2, 2019
দেবশ্রী চৌধুরীকে নিয়ে আশায় বুক বাধছে বালুরঘাট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment