কলকাতার রাজ পথে পুলিশ বিজেপি টি20 - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, June 12, 2019

কলকাতার রাজ পথে পুলিশ বিজেপি টি20

বিজেপির মিছিলে কলকাতা পুলিশের লাঠিচার্জ বিজেপির কর্মীরা পুলিশের ত্রিস্তরিও বলয় ভাঙল। বিজেপির ছত্রভঙ্গ করতে জলকামান থেকে জল ছোড়ে কলকাতা পুলিশ। পরে বিজেপি বেপরোয়া হতেই কলকাতা পুলিশ লাঠি চার্জ করতেই বিজেপি কর্মীরা সেন্ট্রাল এভিনিউ ঘিরে পুলিশকে নাস্তানাবুদ করে। বিজেপির কর্মীরাও পাল্টা পুলিশকে লক্ষ করে ছোঁড়ে ইট। পরে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব রাজ পথে বসে অবস্থান বিক্ষোভ করেন। বিজেপির মিছিল পুলিশের ব্যারিকেড ভাঙতেই আলোচনার পথে না গিয়ে পুলিশ টিয়ার সেল ও জল কামান ছুঁড়ে বিজেপির মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সব মিলিয়ে মাত্র পনেরো মিনিটের মধ্যেই পুলিশ বিজেপিকে বিবিগাঙ্গুলি স্ট্রিট থেকে হটিয়ে দেয়। বিজেপির কর্মীরাও পনেরো মিনিটে পুলিশের সাথে ধুন্ধুমার কান্ড বাধাতেই কলকাতা পুলিশ কোনও রকম দেরি না করে পুলিশ টিয়ার সেল ও জল ছুঁড়ে সাঁড়াশি আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেয়। তবে তাতে দমেনি বিজেপির কর্মীরা। ফের একত্রিত হয়ে লাল বাজারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিন সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিট কার্যত দুর্গে চেহারা নেয় লালবাজার অভিযান কে কেন্দ্র করে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি এই লালবাজার অভিযান এর ডাক দেয় এমতাবস্তায় বিজেপিকে আটকাতে পুলিশের ব্যস্ততা জলকামান টিয়ার গ্যাস লাঠিধারী মোতায়েন করা হয়। ছুল মহিলা পুলিশ ও ।একটা নাগাদ 5 বিজেপি মহিলা কর্মী গ্রেফতার লালবাজারে ঢোকার চেষ্টা করবার জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad