শ্বশুর বাড়ির লোকের হাতে জীবন দিল জামাই - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, May 28, 2019

শ্বশুর বাড়ির লোকের হাতে জীবন দিল জামাই

শ্বশুর বাড়ির লোকেদের বেধড়ক মারধরে মৃত্যু হল জামাইয়ের । ঘটনায় মৃতের স্ত্রী ও শাশুড়িকে আটক করে তদন্তে পুলিশ l উত্তর ২৪ পরগনা জেলার বাগদার গোবিন্দপুরের বাসিন্দা রাজ্জাক আলী মন্ডল (৩৮ ) স্ত্রী ফেরদৌসী মন্ডলের বিবাদ চলছিল রাজ্জাকের । বিবাদের সুত্রপাত তাদের মেয়ে রহিমা মন্ডলকে নিয়ে । স্বামীর সাথে রাগারাগি করে কিছুদিন আগে ফেরদৌসী বাবার বাড়ি আষারুতে চলে আসে l পরিবারের অভিযোগ শশুর বাড়ি থেকে ফোন করে গত রবিবার রাতে রাজ্জাককে ডাকে ও মারধর করা হয় বলে অভিযোগ । সোমবার গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তী করা হয় ওই যুবক কে । সোমবার গভীর রাতে রাজ্জাকের মৃত্যু হয় l পরিবারের পক্ষ থেকে মা আনোয়ারা বিবি বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে l অভিযোগ পেয়ে মৃতের স্ত্রী ও শাশুড়ীকে আটক করে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ l

No comments:

Post a Comment

Post Top Ad