পার্টি অফিসের ক্ষমতার দখল ঘিরে বোমাবাজি - ব্রেকিং বাংলা

Breaking

Monday, May 27, 2019

পার্টি অফিসের ক্ষমতার দখল ঘিরে বোমাবাজি

৩৫ নং ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসের ক্ষমতার দখল ঘিরে কিছুদিন ধরে গন্ডগোল চলছিল কাউন্সিলর বিমান বসু ও তার পুরানো ছায়াসঙ্গী চন্দন সাউয়ের মধ্যে । চন্দন অনুগামীরা গতরাতে বিমান বসুর বাড়িতে এবং আজ সকালে বিমান বসুর ঘনিষ্ঠ ২ জনের বাড়িতে বোমাবাজি করে এবং সারাদিন ধরে ৩৫ নং ওয়ার্ডে তৃণমূলের দুপক্ষ নিজেদের মধ্যে বোমাবাজি চালায়। এলাকার মানুষের থেকে পাওয়া খবর অনুযায়ী আজ রাত ১০ টায় ভাটপাড়ায় ৭নং ওয়ার্ডে শতদল মাঠের কাছে চন্দন সাউয়ের বাইক লক্ষ করে দুস্কৃতিরা ২টি বোম মারে তারপর গুলি করে হত্যা করে। এলাকা থমথমে। এখনও বুড়িবটতলা এলাকায় বোম পড়ছে বলে খবর আছে।

No comments:

Post a Comment

Post Top Ad