পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, May 28, 2019

পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

সোমবার প্রবল দাবদাহের মধ্যে দিন কাটাচ্ছিল শহরবাসী। বেলা গড়াতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের দেখা মিলল মধ্য কলকাতার একটি রেস্তোরাঁয়। পার্কস্ট্রিটে অবস্থিত অলিপাব নামক একটি রেস্তোরাঁর রান্নাঘরে আচমকাই দেখা মেলে ভয়াবহ আগুনের। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3 টি ইঞ্জিন। দমকল কর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। ঘটনার জেরে কোনও হতাহতের খবর না থাকলেও আগুনের কবলে এসে পুড়ে যায় রেস্তোরাঁর মূল্যবান আসবাবপত্র। যার ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার জেরে সামরিক আতঙ্ক ছড়ায় এলাকায় শ্লথ হয়ে যায় যান চলাচল।

No comments:

Post a Comment

Post Top Ad