শিক্ষকদের দাবি - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, April 2, 2019

শিক্ষকদের দাবি

প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি সমর্থিত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন । বিগত পঞ্চায়েত ভোটে অনেক শিক্ষক ভোটের ডিউটি করেছিলেন । পঞ্চায়েত নির্বাচনের সময়কার সন্ত্রাস , নির্বাচনের দিন ব্যালট বাক্স লুঠ , ছাপ্পা ভোট ও বোমাবাজির ঘটনা বিভিন্ন জায়গায় তারা চোখের সামনে দেখেছেন । সেই ঘটনা থেকে তারা নির্বাচনের ডিউটি করা নিয়ে আতংকিত । তাই তারা চাইছেন আসন্ন লোকসভা নির্বাচনের দিন প্রতি বুথে যেনো কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয় , যাতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে ।প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য তারা , নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন ।

No comments:

Post a Comment

Post Top Ad