মনোনয়নপত্র দাখিল করে রায়গঞ্জ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী। - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, March 27, 2019

মনোনয়নপত্র দাখিল করে রায়গঞ্জ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী।

কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে সুসজ্জিত হুড খোলা গাড়ি চেপে সামনে বর্নাঢ্য মিছিলের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী। প্রার্থীর সাথে মনোনয়নপত্র দাখিলে ছিলেন বিজেপির উত্তর দিনাজ জেলা বিজেপি সভাপতি নির্মল দাম,বিজেপি নেতা গোপেশ সরকার সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জ শহরের কসবামোড় থেকে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য সুসজ্জ্বিত হুড খোলা গাড়িতে চেপে সুবিশাল মিছিল শুরু করেন জেলা বিজেপি নেতৃত্ব। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধূরীকে কে সামনে রেখে মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি নির্মল দাম। বিজেপি প্রার্থীসহ দলের কয়েকশো কর্মী রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরে এসে পৌঁছায়। এরপর বিজেপি জেলা সভাপতি নির্মল দামসহ বিজেপির শীর্ষ নেতৃত্বকে সাথে নিয়ে জেলাশাস অরবিন্দ কুমার মীনার কাছে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীপদে মনোনয়ন দাখিল করেন দেবশ্রী চৌধূরী। মনোনয়নপত্র দাখিল করে রায়গঞ্জ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী বলেন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তার জয় একশো শতাংশ নিশ্চিত। তাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ উত্তরবঙ্গের উন্নয়ন।যত উন্নয়ন বিজেপির নেতৃত্বে হোক কোনটা পৌছাবেনা যদি রাজ্যে তৃনমূল, সিপিএম, কংগ্রেস প্রতিনিধি থাকে। যা গত পাচ বছরে হয়েছে,কারন সব যায়গাতেই দুর্নিতী।তাই তাদের মূল লক্ষ্য সবাইকে উন্নয়নে সামিল করা।ভারত বর্ষকে উন্নত রাষ্ট্র করার জন্য মোদিজী যে কাজ করে চলেছেন। তার সাথে আমরা সহ যোদ্ধা হিসাবে প্রতিটি কেন্দ্রে এক এক জন মোদিজী তৈরী হয়ে ঘড়ে ঘড়ে পৌছাবো। তাই এবারের লোকসভা নির্বাচনে তার কোনও প্রতিদ্বন্দ্বীই নেই বলে জানান বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী।

No comments:

Post a Comment

Post Top Ad