আমরা কর্মীসভা করতে যাচ্ছি সেখানেই সেই কর্মীসভা জনসভাতে পরিনত হচ্ছে :অভিনেত্রি নুসরাত। - ব্রেকিং বাংলা

Breaking

Monday, March 25, 2019

আমরা কর্মীসভা করতে যাচ্ছি সেখানেই সেই কর্মীসভা জনসভাতে পরিনত হচ্ছে :অভিনেত্রি নুসরাত।

"যেখানে যেখানে আমরা কর্মীসভা করতে যাচ্ছি সেখানেই সেই কর্মীসভা জনসভাতে পরিনত হচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে গোটা রাজ্য জুড়ে উন্নয়ন করেছেন তার ফল স্বরূপ মানুষের জন প্লাবন দেখেই বুঝতে পারছি। এই জেলার পাঁচটি আসনেই আমরা জয়ী হবো।"-- রবিবার সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত বসিরহাট লোকসভার অন্তগত হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরত জাহানের সমর্থনে গিয়ে বিভিন্ন কর্মীসভায় গিয়ে এই কথাই বললেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এদিনের সব কর্মীসভায় ছিল উপচে পড়া ভিড় । খাদ্যমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিৎ বসু সহ জেলার বিভিন্ন নেতারা।

No comments:

Post a Comment

Post Top Ad