নীরব মোদির গ্রেপ্তার আসলে বিজেপির গিমিকঃ জ্যোতিপ্রিয় - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, March 21, 2019

নীরব মোদির গ্রেপ্তার আসলে বিজেপির গিমিকঃ জ্যোতিপ্রিয়




নীরব মোদির গ্রেপ্তার আসলে বিজেপির গিমিকঃ জ্যোতিপ্রিয় হাবড়াঃ নীরব মোদির গ্রেপ্তার বিজেপির গিমিক। ভোটের মুখে এই সব গিমিক দিয়ে নরেন্দ্র মোদি চমক দিতে চাইছেন। তাতে কোনও লাভ হবে না। আজ সন্ধ্যায় হাবড়ায় বসন্ত উৎসব উপলক্ষে শোভাযাত্রার শেষে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ সন্ধেবেলা হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত বসন্ত উৎসব উপলক্ষে শোভাযাত্রা করে তৃণমূল। সেই শোভাযাত্রায় ছিলেন জ্যোতিপ্রিয়-সহ তৃণমূলের নেতা-কর্মীরা। শোভাযাত্রার শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে দেরি নিয়ে এদিন জ্যোতিপ্রিয় বলেন, রাজ্যে প্রথম দফা ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার আর চার পাঁচ দিন বাকি। বিজেপি প্রার্থী তালিকাই প্রকাশ করতে পারল না। আসলে ওরা প্রার্থীই খুঁজে পাচ্ছে না। সব্যসাচী দত্ত এখন কোথায় আছেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, সব্যসাচী দলেই আছেন। যতক্ষণ না সরাসরি তিনি নিজে জানাচ্ছেন, ততক্ষণ আমি কোনও মন্তব্য করব না। সব্যসাচী বারাসত কেন্দ্রে বিজেপির প্রার্থী হলে লড়াই কি কঠিন হবে? উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, কোনও লড়াই হবে না। আগে আমার মাথায় পাঁচশো কেজির বোঝা ছিল। এখন সেই বোঝাটা দু'কেজি হয়ে গিয়েছে। কেউ বিজেপিতে গিয়ে কিছু করতে পারবে না। অর্জুন সিং আজ পৌরসভায় বৈঠক ডেকেছিল। কোনও কাউন্সিলর যায়নি। অর্জুন গুন্ডামি করছে। আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। ২৩ মে অর্জুন কপাল চাপড়াবে। বলবে কী ভুল করেছি।

No comments:

Post a Comment

Post Top Ad