কংগ্রেসকে হারাতে বহরমপুর কেন্দ্রে ততপর তৃনমূল - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, March 24, 2019

কংগ্রেসকে হারাতে বহরমপুর কেন্দ্রে ততপর তৃনমূল

ভোটের দিন ঘোষণার পর থেকে বিভিন্ন দল প্রচার শুরু করে দিয়েছে জোরকদমে। ভোট ময়দানে প্রচারে নেমেছেন মনোনীত প্রার্থীরাও। শুরু হয়েছে দেওয়াল লিখন, ফ্লেক্স-ব্যানার টাঙানোর প্রক্রিয়া। মুর্শিদাবাদে বহরমপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার কাশিমবাজারে পাতালেশ্বর শিব মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন। রবিবার বহরমপুর ১নম্বর ওয়ার্ড থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন প্রচার পর্ব। পূজো দেওয়া হলে দলীয় কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে জনসাধারণের উদ্দেশ্যে ভোট চাইতে দেখা গেল অপূর্ব সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে যেতে চান তিনি। কাজের দিক থেকে বর্তমান সাংসদের নিষ্ক্রিয়তাকেই ভোট যুদ্ধে কাজে লাগাবেন একদা অধীরের 'ছায়াসঙ্গী' অপূর্ব সরকার। বিপুলভোটে জয়লাভ ঘটবে তৃনমূলের বলে আশা প্রকাশ করলেন তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার ওরফে ডেভিড।

No comments:

Post a Comment

Post Top Ad