গানের মাধ্যমে ভোট প্রচার। - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, March 30, 2019

গানের মাধ্যমে ভোট প্রচার।

গনতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট। এই ভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা ও ভোটদানে অংশগ্রহন করানোর জন্য পথনাটিকার মাধ্যমে জেলাজুড়ে প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে জেলার লোকশিল্পীদের দিয়ে পথনাটিকার সাধারন মানুষকে আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে এবং কিভাবে মানুষ ভোটদান করবেন তা নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করল জেলা নির্বাচন দপ্তর। আগামী ন' দিন ধরে জেলার প্রতিটি ব্লকের গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে লোকশিল্পীরা ভোটদান সম্পর্কে সাধারন মানুষকে পথনাটিকার মাধ্যমে সচেতন করবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন দপ্তরের আধিকারিকেরা।

No comments:

Post a Comment

Post Top Ad