৫০ লাখ রুপি দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার - ব্রেকিং বাংলা

Breaking

Monday, March 30, 2020

৫০ লাখ রুপি দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩০ মার্চ:-প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য সাহায্য হিসেবে বৃহস্পতিবার ৫০ লাখ রুপি দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার।
সূত্র জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে দান করেছেন টেন্ডুলকার। এটি তার সিদ্ধান্ত। দু’টো তহবিলেই দান করতে চেয়েছেন টেন্ডুলকার।
                                                                      টেন্ডুলকার ছাড়াও তাঁর সাবেক সতীর্থ, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। তিনি তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপির সমপরিমাণ চাল সরবরাহের কথা ঘোষণা দেন।
এছাড়াও ইরফান পাঠান ও ইউসুফ পাঠান বারোদা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে চার হাজার মাস্ক দিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুণের এক এনজিওর মাধ্যমে এক লাখ রুপি দান করেছেন।


No comments:

Post a Comment

Post Top Ad