শীতের সময়ে কি একই ধাঁচের পোশাক পরতে হবে? - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 30, 2020

শীতের সময়ে কি একই ধাঁচের পোশাক পরতে হবে?


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩০ জানুয়ারি:-ফ্যাশন জগতে সব ঋতুতে ফ্যাশনেবল থাকা চাই। এমনটাই ভাবে ফ্যাশনসচেতন মানুষ। প্রতিবছর শীতের সময়ে কি একই ধাঁচের পোশাক পরতে হবে? একদমই না। তাই শীতকে ঘিরে প্রতিবারই ফ্যাশন বদলের খেলা চলে। এবার নারীদের ফ্যাশনের শীর্ষে রয়েছে লং সোয়েটার।


                 শর্ট সোয়েটারের একঘেয়েমি কাটিয়ে বাজারে এখন লং সোয়েটারের রাজত্ব। গত বছরই খানিকটা পরিবর্তন হয়ে নতুন ঢঙে হাজির হয়েছিল ড্রেপ কার্ডিগান বা লং সোয়েটার। এ বছর রং, নকশা ও কাটে আরও বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে তা। দেশি নিটে তৈরি হচ্ছে লং সোয়েটার। এ সোয়েটার বাটনলেস। সামনের অংশে লেয়ার রয়েছে এবং ঝুল হাঁটু পর্যন্ত। গলার কাটে গোল ও ভি শেপ। হালকা, ভারী, ফরমাল, ক্যাজুয়াল সব ঢঙেই, সব রঙেই পাওয়া যাবে লং সোয়েটার।তবে বাটনসহ লং সোয়েটারও এসেছে এবার। বাটনগুলো কালারফুল স্টোনের তৈরি। সোয়েটারের রঙের সঙ্গে মিলিয়ে কিংবা কনট্রাস্ট করে কোমরে ফিতা দেওয়া হচ্ছে কোনো কোনোটাতে। পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে এ সোয়েটার বেশ মানানসই।


No comments:

Post a Comment

Post Top Ad