২০ সেপ্টেম্বর মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘প্রস্থানাম’ - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

২০ সেপ্টেম্বর মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘প্রস্থানাম’


২০ সেপ্টেম্বর মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘প্রস্থানাম’। ছবির অভিনয়শিল্পীদের এখন সব ব্যস্ততা প্রচারণা নিয়ে। আর সে জন্য ‘দ্য কপিল শর্মা শো’র চেয়ে ভালো প্ল্যাটফর্ম খুব কমই আছে। আজ শনিবার রাতে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের কপিল শর্মার শোতে দেখা যাবে এই ছবির দলকে। সেখানেই বেরিয়ে আসবে ‘প্রস্থানাম’, সঞ্জয় দত্তের সংসারজীবনসহ আরও নানা গল্প।
আজকের ‘দ্য কপিল শর্মা শো’
‘প্রস্থানাম’ ছবির দল থেকে আজ ‘দ্য কপিল শর্মার শো’তে সঞ্জয় দত্ত ও চাঙ্কি পান্ডে বলিউডে তাঁদের যাত্রা নিয়ে কথা বলবেন। অন্যদিকে ‘প্রস্থানাম’ ছবির প্রযোজক ও সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত শুটিংয়ের দিনগুলোর মজার ঘটনা নিয়ে কথা বলবেন। পরে সত্যজিৎ দুবে, আলী ফজলও যোগ দেবেন তাঁদের সঙ্গে। কৃষ্ণা অভিষেক আর চন্দন প্রভাকর সঞ্জয় দত্তের বিভিন্ন চরিত্র নিয়ে হাজির হবেন মঞ্চে। তা দেখে হেসে লুটোপুটি খাবেন সঞ্জয় দত্ত আর অন্যরা।
সঞ্জয় দত্ত আর মান্যতা দত্তের সম্পর্ক
এই মঞ্চে এই তারকা জুটি মন খুলে বলবেন নিজেদের পারিবারিক জীবন আর সম্পর্কের জটিল হিসাব নিয়ে। তাঁদের চেনাজানা অনেক দিনের, ১৭ বছরের মতো। বিয়ের আগে তাঁদের ছয় বছরের সম্পর্ক। এই সময়কে আবার সমঝোতার ভিত্তিতে সমান দুই ভাগে ভাগ করেছেন তাঁরা। তিন বছর বন্ধুত্বের। আর তিন বছর প্রেমের। আর বিয়ের পরে তো ১১ বছর হতে চলল। তবে তাঁদের সম্পর্কের একটা মজার ব্যাপার হলো, মান্যতা রান্না করতে খুব ভালোবাসেন। আর সঞ্জয় দত্ত খেতে পছন্দ করেন। তবে মান্যতা জানালেন, খুব সহজেই রেগে যান তিনি। আর সঞ্জয় দত্ত নাকি দিনে অন্তত ৫০ বার তাঁকে ডেকে ‘বিরক্ত’ করেন।
* সংগৃহীত ।

No comments:

Post a Comment

Post Top Ad