লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার সন্তান প্রসব - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 29, 2019

লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার সন্তান প্রসব

লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার সন্তান প্রসব

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ঘটনা। একটি রেডিও স্টেশনে প্রতি দিনের মতোই অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন ক্যাসিডে প্রোক্টর। কিন্তু মঙ্গলবার ছিল ক্যাসিডের জন্য বিশেষ দিন! শুধু ক্যাসিডের জন্যই নয়, শ্রোতাদের জন্যও ছিল অন্যরকম অভিজ্ঞতা। কেননা ওই দিন শ্রোতারা একটি শিশুর আগমনের অসাধারণ মুহ‚র্তের স্বাদ পান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ক্যাসিডে গত সোমবার অনুষ্ঠান চলাকালে প্রসবব্যথা অনুভব করেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকেও জানান। এ অবস্থায় ব্যতিক্রমী উদ্যোগ নেয় রেডিও কর্তৃপক্ষ। তিনি যে হাসপাতালে ভর্তি হন সেখানে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়। যাতে প্রসবের মুহ‚র্তে তা সরাসরি সম্প্রচার করা যায়।
ফলে ভোরে ক্যাসিডের সন্তান প্রসবের মুহ‚র্তটি সরাসরি জানার সুযোগ হয় শ্রোতাদের। এমন অভিজ্ঞতায় ক্যাসিডে নিজেও খুব খুশি। সন্তানের নাম রাখা হয়েছে জেমারসন। এই নামটাও অবশ্য শ্রোতারাই নির্ধারণ করেন। জানুয়ারিতেই ক্যাসিডের সন্তানের নাম ঠিক করার জন্য শ্রোতাদের অনুরোধ করা হয়। সেখানে একাধিক নাম থেকে জেমারসন নামটি প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারণ করা হয়। বর্তমানে ক্যাসিডে মাতৃকালীন ছুটিতে আছেন।

No comments:

Post a Comment

Post Top Ad