যে পরীক্ষাগুলো অত্যন্ত বিপদজনক - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 1, 2019

যে পরীক্ষাগুলো অত্যন্ত বিপদজনক



নেদারল্যান্ডের বিজ্ঞানীরা সম্প্রতি এই নিয়ে গবেষণা করেছেন। শোনা যাচ্ছে, গবেষণায় নাকি সফলও হয়েছেন তাঁরা। জার্নাল অফ নেচার কমিউনিকেশনসে এটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের দাবি, আগামী ১০ বছরের মধ্যে আপনি মারা যাবেন কিনা, তা বলে দেবে একটা মাত্র রক্ত পরীক্ষা। সেই পরীক্ষার রিপোর্ট নাকি ৮০ শতাংশরও বেশি সফল। ১৮ থেকে ১০৯ বছর বয়সী ৪৪ হাজার ১৬৮জন মানুষের মধ্যে গবেষণাটি চালানো হয়। গবেষণায় ব্যবহার করা হয় রক্তের মেটাবলিক পদার্থ। এছাড়া রক্তে গ্লুকোজের পরিমাণ, কেলেস্টেরল ইত্যাদি ১৪টি ফ্যাক্টর বিশ্লেষণ করা হয় বলে জানা গিয়েছে।

বিজ্ঞানীদের দাবি, যদি কেউ তাঁর মৃত্যু সম্পর্কে আগাম সতর্কবার্তা পেয়ে যায়, তাহলে অনেক অসমাপ্ত কাজ করে ফেলা সম্ভব। হাতে ঠিক কতটা সময় রয়েছে, তা জানতে পারলে সেইভাবে সবাই তাদের কাজ গোছাবে। যারা পরিবারের কাছে একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি, তারা পরিবারের বাকি সদস্যদের জন্য কিছু সঞ্চয় করে যেতে পারবে। রক্ত পরীক্ষার রিপোর্ট বলে দেবে আগামী ২ থেকে ১৬ বছরের মধ্যে কারওর মৃত্যুর ঝুঁকি রয়েছে কিনা। ফলে অনেক পরিকল্পনাই সেরে ফেলতে পারবে মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad