রেসিপি: টক মিষ্টি তেঁতুলের শরবত - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 1, 2019

রেসিপি: টক মিষ্টি তেঁতুলের শরবত

রেসিপিতে তেঁতুল দিয়ে তৈরি করুন মজার শরবত।তেঁতুলের নাম শুনলেই জিভে জল চলে আসে। এতে আছে টারটারিক অ্যাসিড যা খাবার হজমে সহায়তা ; উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।   এছাড়াও তেঁতুলে আছে প্রচুর ভিটামিন সি; যা ত্বক, মাড়ি ও চুলের জন্য উপকারী। তেঁতুল খাবারের রুচিও বাড়ায়।  

উপকরণ:  পাকা তেঁতুল ১/৪ কাপ। গুড় ১ কাপ বা স্বাদ মতো। ঠাণ্ডা জল ৩  থেকে ৪ কাপ। লেবুর রস ১ টেবিল-চামচ। ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ। লবণ ও পুদিনা পাতা অল্প স্বাদ মতো।  যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটা কাঁচা মরিচ দিতে পারেন।  

পদ্ধতি:  তেঁতুলের খোসা ও বীজ ছাড়িয়ে ক্বাথ বের করে রাখুন।  এবার মিক্সিতে একসঙ্গে তেঁতুলের ক্বাথ, গুড়, লেবুর রস, বরফের কুচি, অল্প পুদিনা পাতা কুচি, লবণ ও ভাজা জিলা গুঁড়া মিশিয়ে নিন।  ইচ্ছে করলে শরবতটা ছেঁকে নিতে পারেন।  পরিবেশন করার পাত্রে তেঁতুলের শরবত ঢেলে উপর থেকে লেমন জেস্ট ও পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad