নিজের সমস্ত সম্পত্তি ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতার মধ্যে সমানভাগে ভাগ করে দেবেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা নিজেই জানিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ছেলে-মেয়ের মধ্যে বিভেদ করতে পছন্দ করেন না তিনি।
বরাবরই বিগ বি জানিয়েছেন, ছেলে অভিষেকের পাশাপাশি শ্বেতার মতো মেয়ে পেয়ে তিনি গর্বিত। এর আগেও বহুবার নিজের সম্পত্তি ছেলে-মেয়ে দুজনের মধ্যেই সমানভাবে ভাগ করে দেওয়ার কথা জানিয়েছেন ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অমিতাভের উইলের বিষয়ে প্রশ্ন করা হলে ফের একবার অভিনেতা জানান, ‘তার সম্পত্তি দুই ছেলে-মেয়ের মধ্যে সমানভাবে ভাগ হবে।’
প্রসঙ্গত, জানা যায়, অমিতাভের মোট সম্পত্তির পরিমান প্রায় ২৮০০ কোটি টাকা।
এর আগে একটি টুইটবার্তায় বহুবার শ্বেতার প্রশংসা করেছেন অমিতাভ। তখনও লিখেছেন, ‘একজন বাবার কাছে মেয়ের সাফল্যের থেকে বেশি গর্বের কিছু হয় না। মেয়েরা বিশেষ হয়। ও নয়নের মণি।’
এর আগে বহুবার লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বহুবার সোচ্চার হয়েছেন অমিতাভ। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের হয়েও প্রচার করতে দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে দুই নাতনি নভ্যা ও আরাধ্যাকে উদ্দেশ্য করে বিগ বি লিখেছিলেন, ‘মানুষ কীভাবে বিচার করছে তার উপর ভিত্তি করে বেঁচো না। নিজের পছন্দ, ইচ্ছার উপর ভিত্তি করেই বেঁচো। কাউকে এটা বিশ্বাস করতে দিয়ো না তোমার চরিত্র তোমার স্কার্টের ঝুল উপর নির্ভর করে। কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত, সেটা নিজেই ঠিক করতে হবে অন্য কেউ ঠিক করে দেবে না। কোনো কারণ কাউকে বিয়ের সিদ্ধান্ত নিও না, যাকে বিয়ে করতে চাও তাকেই বিয়ে করো।’
* সংগৃহীত।
No comments:
Post a Comment